সর্বশেষ খবরঃ

সামান্থার সিনেমা ‘যশোদা’র সেট নির্মাণ ব্যায় সাড়ে ৩ কোটি টাকা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তামিল ও তেলেগু ভাষার সিনেমাতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার পরবর্তী সিনেমা ‘যশোদা’। এর কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমার শুটিংয়ের জন্য ৩ কোটি রুপি ( বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ২১৫ টাকা ) ব্যয়ে একটি সেভেন স্টার হোটেলে সেট নির্মাণ করা হয়েছে। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সামান্থা।

এ সিনেমার নির্মাতারা আগেই ঘোষণা করেছেন, নারী কেন্দ্রীক ও ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করবেন হরি ও হারিস। তেলেগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি।

সামান্থাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘মজিলি’ খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

আরো খবর

যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত-১৪
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন