সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী কিশোরীর বিয়েতে গিয়ে মুসলীম কাজীর জরিমানা

সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী কিশোরীর বিয়েতে গিয়ে মুসলীম কাজীর জরিমানা
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী কিশোরীর বিয়েতে গিয়ে মুসলীম কাজীর জরিমানা

স্টাফ রিপোর্টার :: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের এক কিশোরীর বিয়ে দিতে এসে আটক হলেন মুসলিম নিকাহ রেজিস্টার আলাউল ইসলাম।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের নিকাহ রেজিস্টার। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,বুধবার ( ১৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় উপজেলার বুধহাটার বেউলা গ্রামের যতীন দাসের অপ্রাপ্ত বয়সী মেয়ের সঙ্গে মুসলিম নিকাহ রেজিস্টার আলাউল ইসলাম স্ট্যাম্পে লেখালেখির মাধ্যমে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আলমগীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ের সঙ্গে সম্পৃক্ত নিকাহ রেজিস্টার আলাউল ইসলাম, বিয়ের পাত্র সরজিত কুমার, তার অভিভাবক প্রশান্ত তরফদার, কিরন বৈরাগী, মেয়ের পিতা যতীন কুমার দাস ও কনেকে আটক করেন।

বিষয়টি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাল্য বিয়েতে সহযোগিতার জন্য নিকাহ রেজিস্টার আলাউল ইসলাম ও বরের দুই অভিভাবক প্রশান্ত তরফদার, কিরন বৈরাগীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে করবে না বা দেবে না বলে মুসলেকা দিয়ে রেহাই পান অপ্রাপ্ত বয়সী বর ও কনে এবং কনের পিতা ও মাতা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন