সর্বশেষ খবরঃ

সরকার গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে

সরকার গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে
সরকার গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে

গণতন্ত্রের পথ বর্তমান সরকার সরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব এই ন্যাক্কারজনক হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বিএনপি মহাসচিব বলেন, সোমবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী নেতা-কর্মীদের সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

দেশে আজ রাজনীতি ও গণতন্ত্রের পথ বর্তমান সরকার সরু করে দিয়েছে, গতকাল বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের উপস্থিতিতে জেলা বিএনপির সাংগঠনিক সভার পর আজ সন্ধ্যায় ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে তাদের সন্ত্রাসী হামলা, লুটপাটের ঘটনা সেটাই প্রমাণ করে। হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা রহস্যজনক।

তিনি বলেন, গণতন্ত্রবিরোধী সরকার দেশে বিরোধী দলের স্বাধীন অস্তিত্বটুকু মুছে দিতে চায়। সরকার দমন-নিপীড়ন, হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলা করে ভিন্নমত ও পথের রাজনীতিকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশালী রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি