সর্বশেষ খবরঃ

শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুস্কৃত হলেন মতিউর রহমান

শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুস্কৃত হলেন মতিউর রহমান
শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুস্কৃত হলেন ওসি মতিউর রহমান

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর জেলায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান মাসিক সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছেন।

দিনাজপুর জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা এবং মাসিক কল্যাণ সভা(২৬ মে )সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

চলতি বছরের এপ্রিল মাসের সার্বিক কর্ম মূল্যায়নে জেলার ১৩ টি থানার মধ্যে দিনাজপুর সদর কোতয়ালী থানা প্রথম স্থান অর্জন করে। সেই সাথে অত্র কোতয়ালী থানার এস আই সেলিম হোসেন শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার, এসআই হৃদয় সরকার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এবং এসআই মমিনুল ইসলাম শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে স্বীকৃত হয়ে পুরষ্কৃত হন।

উক্ত সভায় শ্রেষ্ঠ থানা এবং বেস্ট অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মরুফত হুসাইন।

কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মতিউর রহমান যশোর পোস্ট এর প্রতিনিধিকে বলেন,এই স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তির পিছনে কোতয়ালী থানার সকল অফিসার ফোর্স এবং পুলহাট ফাঁড়ি, মুন্সিপাড়া ফাঁড়ি, বালুবাড়ী ফাঁড়ি ও সদর ফাঁড়ির সকল অফিসার ও ফোর্সদের অবদান আছে।এভাবে সকলের সহযোগিতার মাধ্যমে দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা উন্নতি করে জনগণের সেবা ও জীবনযাত্রার মান উন্নত হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন