সর্বশেষ খবরঃ

শ্রীলঙ্কা ও পাকিস্তানে হতে যাচ্ছে এশিয়া কাপ

শ্রীলঙ্কা ও পাকিস্তানে হতে যাচ্ছে এশিয়া কাপ
শ্রীলঙ্কা ও পাকিস্তানে হতে যাচ্ছে এশিয়া কাপ

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের ( পিসিবি ) প্রস্তাবিত হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে এশিয়া কাপ। এমন তথ্য দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। তাদের খবর অনুযায়ী শ্রীলঙ্কা হতে যাচ্ছে নিরপেক্ষ ভেন্যু। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলবে।

এবারের আসরের আয়োজক পাকিস্তান হওয়ায় সেখানে খেলতে রাজি ছিল না ভারত। তাই একটি বিকল্প প্রস্তাব দিয়েছিল পিসিবি। সেই প্রস্তাব অনুযায়ী ১৩ ম্যাচের মধ্যে চার কিংবা সম্ভাব্য পাঁচটি ম্যাচ পাকিস্তানে হবে। ভারত-পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ফাইনালেও এই দল দুটি থাকলে ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে।

ভারত শিরোপা নির্ধারণী মঞ্চে না থাকলে ফাইনাল পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে এই সপ্তাহান্তেই একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে। টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর। পাকিস্তান লেগের সবগুলো ম্যাচ হবে লাহোরে।

টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি না হওয়ায় এই মডেল প্রস্তাব করেছিল। যাতে আয়োজক স্বত্ব তাদের কাছেই থাকে। তাছাড়া পাকিস্তানের হাইব্রিড মডেল মেনে নেওয়ার ওপর নির্ভর করছিল ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি মেনে নেওয়ায় এখন বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি সহজ করে দিলো।

শুরুতে পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা বলেছিল। কিন্তু বাংলাদেশ ওই সময়ের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে সেই প্রস্তাবে আপত্তি জানায়।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান