সর্বশেষ খবরঃ

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সন্তানের হাত বিচ্ছিন্ন

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সন্তানের হাত বিচ্ছিন্ন
প্রতিকী ছবি

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন সংলগ্ন কাটাপুল এলাকায় সন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত মায়ের ( ২২ ) মৃত্যু হলেও তার কন্যা সন্তান ( ৩ ) গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত বা নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার ( ১৩ অক্টোবর ) সকাল সাতটার দিকে এই দূর্ঘটনা ঘটে। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুণ অর রশিদ সরকার রেল দূর্ঘটনায় ১ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান,সকাল সাড়ে দিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল ( গ্রাম শ্রীপুর ) এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ এক নারী কাটা পড়ার খবর পান।

এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত ও তার কন্যা সন্তানের হাত থেতলে যায়। সন্তানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা