সর্বশেষ খবরঃ

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা  প্রতিনিধি :: সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১২ মে ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বিভিন্ন নারী সংগঠন, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশের জায়গা। কিন্তু দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব ঘটনা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন, দ্রুত বিচার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিষা তালুকদার,নারী হেডম্যান-কার্বারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, ডব্লিউএলএন’র সদস্য স্বপ্না চাকমা,খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন,যৌন হয়রানির শিকার অনেক শিক্ষার্থী সামাজিক লজ্জা ও ভয় থেকে মুখ খুলতে পারে না। ফলে অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সুযোগ পায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ গ্রহণের আলাদা সেল,সিসিটিভি স্থাপন, মনিটরিং কমিটি ও নিরাপদ অভিযোগ ব্যবস্থার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “শিক্ষাঙ্গনে যৌন হয়রানি বন্ধ করো”, “নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করো”সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শেষে দ্রুত সময়ের মধ্যে কার্যকর নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

আরো খবর

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২