সর্বশেষ খবরঃ

শার্শায়“সেপ্টেম্বর অন যশোর রোড”শীর্ষক মনুমেন্ট উদ্বোধন

আনোয়ার হোসেন :: যশোরের শার্শা উপজেলায় প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

গতকাল শুক্রবার (২রা মে ) বিকালে শার্শা উপজেলা ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে তাকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক ( ট্রাফিক ) শামিম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান সহ বিভিন্ন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।

পরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন এবং স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক বিষয় নিয়ে খোঁজখবর নেন। বেনাপোল স্থলবন্দরটি কেপিআই স্থাপনার মধ্যে রয়েছে। এর সভাপতি বিভাগীয় কমিশনার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) শওকত মেহেদী সেতু, শার্শা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম, মোঃ রাসেল মিয়াসহ উপজেলা প্রশাসন ও বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া