সর্বশেষ খবরঃ

শার্শা সীমান্তে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

শার্শা সীমান্তে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
শার্শা সীমান্তে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

সাহিদুল ইসলাম শাহীন :: বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যদের অভিযানে যশোরের শার্শা সীমান্তে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক হয়েছে। বিজিবির ২১ ব্যাটালিয়ন সদস্যরা ১৭ টি স্বর্ণেরবারসহ মোনতাজ হোসেন (৪৫) নামের স্বর্ণপাচারকারীকে আটক করেছে।

শুক্রবার ( ১৯ আগস্ট ) সকাল ১১টার দিকে রুদ্রপুর সীমান্ত হতে বিজিবি সদস্যরা মোনতাজকে আটক করেন। সে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের দ্বীন মোহম্মদের ছেলে।

বিজিবি সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোনতাজ নামের স্বর্ন পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৯৮৫ গ্রাম। মূল্য প্রায় দুই কোটি টাকা।

২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান পিএসসি স্বর্ণ উদ্ধার ও পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান,সোনাসহ আটক মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন