সর্বশেষ খবরঃ

শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়

শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়

শার্শা প্রতিনিধি :: আসন্ন ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে ৮৫,যশোর-১শার্শা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আজিজুর রহমান উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার ( ৭ ফ্রেবুয়ারী) সকালে শার্শার নাভারন হক কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি শার্শার উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সন্মুখে ২৬দফার এক রুপ রেখা তুলে ধরেন। তিনি নির্বাচীত হলে অগ্রাধীকার ভিত্তিতে এই ২৬ দফার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দেন।

তিনি আরো বলেন জুলাই বিল্পবের আকাঙ্খা থেকে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ তার দল জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় শার্শা উপজেলার উন্নয়ণে একটি মডেল ও মানবিক শার্শা গড়তে তিনি ভোটারদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

তার নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য দিক গুলো হলো আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন,বেনাপোলে ৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ,জলাবদ্ধতা নিরসণে খাল-বিল ও বাঁওড় অবৈধ দখলমুক্ত করণ,মাদক এবং প্রতিহিংসামুক্ত সমাজ গঠন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

মতবিনিময় সভায় শার্শা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা শাখা ও বেনাপোল পৌরশাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন