সর্বশেষ খবরঃ

র‌্যাবের অভিযানে ১৮টি হরিণের চামড়াসহ ২ চোরা শিকারী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে ১৮টি হরিণের চামড়াসহ ২ চোরা শিকারী গ্রেপ্তার
র‌্যাবের অভিযানে ১৮টি হরিণের চামড়াসহ ২ চোরা শিকারী গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিনিধি :: ১৮টি হরিণের চামড়াসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‌্যাব ) সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবনিয়া এলাকার মোঃ আব্দুল হাকিম (৫০) ও একই জেলার শরণখোলা উপজেলার সোনাতলার মৃত আলী মিয়া হাওলাদারের ছেলে মোঃ কামরুল ইসলাম ( ৩৫)।

বৃহষ্পতিবার ( ১৪ অক্টোবর ) বিকালে বারাকপুর বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর আভিযানিক দল।

শুক্রবার ( ১৫ অক্টোবর ) দুপুরে র‌্যাব-৬ খুলনা সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।

র‌্যাবের সংবাদ সম্মেলন হতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজার এলাকা থেকে চোরা শিকারি হাকিম ও কামরুলকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৮টি হরিণের চামড়া, দু’টি মোবাইল ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া দুজন পরস্পর যোগশাজসে সুন্দরবন থেকে চামড়াসহ হরিণের মাংস সংগ্রহ করে বেশি মুনাফার লোভে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বাগেরহাট সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন