সর্বশেষ খবরঃ

রেললাইনের পাশে মিললো যুবকের মরদেহ

রেললাইনের পাশে মিললো যুবকের মরদেহ
রেললাইনের পাশে মিললো যুবকের মরদেহ

উজ্জ্বল রায়( নড়াইল )জেলা প্রতিনিধি :: নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে।রোববার ( ১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পাওয়া যায়।লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত ) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল- ঢাকা রেললাইনের লোহাগড়া এলাকার কালনা-কামঠানা এলাকায় রোববার বিকেলে অজ্ঞাত এক যুবককে রেললাইনে বসে থাকতে দেখেন স্থানীয়রা। এর কিছুসময় পর বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন সেখান দিয়ে চলে যায়। এরপর রেললাইনের পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।

পরে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। রক্তাক্ত ওই যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তার গায়ে নিল রঙের টি-শার্ট ও পরনে জিন্সের প্যান্ট আছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি নিছক দুর্ঘটনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত ) অজিত কুমার রায় বলেন,ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রেলওয়ের জায়গাতে হওয়ায় যশোর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন