সর্বশেষ খবরঃ

রুপসায় সুধীজনের সাথে আজিজুল বারী হেলালের মতবিনিময়

রুপসায় সুধীজনের সাথে আজিজুল বারী হেলালের মতবিনিময়
রুপসায় সুধীজনের সাথে আজিজুল বারী হেলালের মতবিনিময়

সাগর কুমার বাড়ই ( খুলনা ) জেলা প্রতিনিধি:: শনিবার ( ২৭ শে ডিসেম্বর ) খুলনার রূপসা উপজেলার আইচগাতী বেলফুলিয়া স্কুল মাঠে সুধীজনের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল।

অনুষ্ঠানে রাখা বক্তব্যে তিনি বলেন,বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে। আমাদের রাজনীতির মূল লক্ষ্য মানব সেবা ও সমাজের সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন,রূপসা পাড়ের এই অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে মিলেমিশে বসবাস করি।
আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা সবাই একই এলাকার সন্তান। এখানে আমি রাজনীতি করতে আসিনি,এখানে আমি একজন সমাজসেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।

আজিজুল বারী হেলাল বলেন,ভোটের মাঠে আপনারা সবাই যাবেন। যার যাকে ভালো লাগে,তাকেই আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই।

সুধী সমাবেশে সমাজসেবক শেখ আবদার আলীর সভাপতিত্বে এবং শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন—মোঃ শফিকুল ইসলাম, আফজাল শেখ, ডঃ সৈয়দ কামরুল ইসলাম, শিকদার বেলায়েত হোসেন,ইসলাম খান, আলহাজ্ব মাওলানা মাহাবুবুর রহমান, মুফতি জুনায়েদ হোসেন,আব্দুর রহমান, মনি শংকর বাবু,জাহাঙ্গীর আলম, রাজা মনিরুজ্জামান তছলিম,অহেদুজ্জামান বাতেন,লিটন বিশ্বাস,মনিরুজ্জামান, সংকর দেবনাথ প্রমূখ।

সুধী সমাবেশ ও দোয়া মাহফিল শেষে আজিজুল বারী হেলাল নৈহাটি ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন। পরে আজিজুল বারী হেলাল রাত ৮ টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামে অনুষ্ঠিত মহানামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন