সর্বশেষ খবরঃ

রিয়াল বনাম পিএসজি মহারণ মঙ্গলবার

রিয়াল বনাম পিএসজি মহারণ মঙ্গলবার
রিয়াল বনাম পিএসজি মহারণ মঙ্গলবার

মাঠ ছাড়াও মাঠের বাইরেও এক প্রকার লড়াই চলে পিএসজি-রিয়াল মাদ্রিদের। পিএসজি কোচ মওরিসিও পচেত্তিনোর কাছে মনে হচ্ছে,শেষ ষোলোতেই চ্যাম্পিয়নস লিগ ফাইনালের উত্তাপ ছড়াতে পারে পিএসজি-রিয়াল মাদ্রিদ মহারণ।পিএসজির ভয়ঙ্কর ত্রিফলায় রয়েছেন মেসি,কিলিয়ান এমবাপ্পে। সঙ্গে আজ যোগ হতে পারেন নেইমারও।

মঙ্গলবার দিবাগত রাত ২টায় প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। ওই ম্যাচ স্বাভাবিকভাবেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।

পাশাপাশি অনেক তারকা রয়েছেন যারা এক সময় রিয়াল মাদ্রিদে দাপিয়ে বেরিয়েছেন। দলের তারকা সমৃদ্ধ ভাণ্ডারই এর কারণ! বর্তমানে কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও এক প্রকার টানাটানি চলছে।

যেমন- গোলকিপার কেইলর নাভাস, আশরাফ হাকিমি ও মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া। সব মিলে তাই পচেত্তিনোর অনুমান, দুই দলে যে নামগুলো আছে। তাতে দুই দলের লড়াইটা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রূপ নিতে পারে।

অবশ্য ইউরোপীয় এই টুর্নামেন্টে রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদের জন্য আলাদা সমীহও আছে পিএসজি কোচের,আমরা রিয়াল মাদ্রিদকে শ্রদ্ধা করি। বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। যাদের ১৩টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাই বলে দেয় এটা শুধু খেলোয়াড় বা কোচের বিষয় নয়। ক্লাবটির শক্তি, অভ্যন্তরীণ কাঠামোই সব।

তার পর তিনি যোগ করেছেন, পিএসজিও ৫০ বছর ধরে এই শিরোপা জয়ের চেষ্টা করছে। আমরা এখন চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি দল হিসেবে নিজেদের গড়ে তোলার চেষ্টা করছি, যাতে ওই স্বপ্ন বাস্তবায়নের কাছে যেতে পারি।

এখন সেই স্বপ্ন পূরণে এই মৌসুমের সর্বোচ্চ স্কোরার মেসির দিকে তাকিয়ে পচেত্তিনো, এই ধরনের ভবিষ্যৎ নির্ধারণী ম্যাচে, গুরুত্বপূর্ণ রাতে মেসির মতো একজনের প্রতিভা মৌলিক ভূমিকা রাখতে পারে। সেটা হতে পারে ব্যক্তিগতভাবে এবং সার্বিকভাবে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন