সর্বশেষ খবরঃ

রাশিয়ার কয়লাখনি দুর্ঘটনায় নিহত ৫২

রাশিয়ার কয়লাখনি দুর্ঘটনায় নিহত ৫২
রাশিয়ার কয়লাখনি দুর্ঘটনায় নিহত ৫২

রাশিয়ার কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন।দুর্যোগ ব্যবস্থাপনায় যুক্ত থাকায় এক কর্মকর্তা জানান, উদ্ধার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন আটকে থাকা শ্রমিকরা। তাদের অনেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন। আটকে থাকা কেউ হয়তো জীবিত নেই।

বৃহস্পতিবার ( ২৫ নভেম্বর ) রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এ ঘটনায় বেশ কয়েকজন খনিতে আটকা পড়েছেন।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়,মস্কো থেকে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত তুষারঢাকা কেমেরোভো অঞ্চলের লিস্টভিয়াঝনিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ড ঘটনা থেকে দুর্ঘটনার সূত্রপাত। পরে সেখানে আটকা পড়েন অনেক শ্রমিক। তাদের উদ্ধারে কার্যক্রম শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়।

বিবিসি জানায়, খনিতে ২৮৫ জন শ্রমিক কাজ করতো। আগুনের ঘটনায় তাদের অধিকাংশই বের হয়ে আসতে সমর্থ হয়। উদ্ধারকারীরা জানান, তারা ৪৯ জন শ্রমিককে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

স্থানীয় গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, খনিতে অতিমাত্রায় মিথেন ও কার্বন ডাই–অক্সাইড গ্যাসের উপস্থিতি রয়েছে। তাই খনিটি বিস্ফোরণের প্রচণ্ড ঝুঁকিতে আছে। এ কারণে গ্যাস না কমা পর্যন্ত উদ্ধার ও তল্লাশি অভিযান স্থগিত করেছে উদ্ধারকারী বাহিনী।

খবর সূত্র-বিবিসি।

আরো খবর

খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী