সর্বশেষ খবরঃ

রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে অটোরিকশা খাদে পড়ে একজনের মৃত্যু

রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে অটোরিকশা খাদে পড়ে একজনের মৃত্যু
রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে অটোরিকশা খাদে পড়ে একজনের মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ :: রাঙ্গামাটি–কাপ্তাই সড়কে রবিবার ( ১৬ নভেম্বর ) বিকেল ৫ঃ০০ ঘটিকায় সময় বন্যহাতির আক্রমণে যাত্রীবাহী অটোরিকশা খাদে পড়ে এক নারীযাত্রী নিহত হয়েছেন। মিলনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম-থ ১৫-০৪৫৯ নম্বরের অটোরিকশাটি রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ একটি বন্যহাতি রাস্তা আটকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে হাতিটি গাড়িটিকে ধাক্কা মেরে পাশের খাদে ফেলে দেয়। অটোরিকশা চালক দুলাল দৌড়ে সরে গিয়ে প্রাণে রক্ষা পান।

তবে গাড়িতে থাকা দুই নারীর মধ্যে একজন নিহত হন, অন্য জন যাত্রী আহত হয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে রশি বেঁধে অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হন । উদ্ধার কাজে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ ও ইআরটি দলের সদস্যরা সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগ এবং ইআরটির সহায়তায় গাড়িটি খাদ থেকে তোলা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, দুই নারী যাত্রী আহত হয়েছেন। তাঁদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন