সর্বশেষ খবরঃ

রংপুরে একই দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

রংপুরে একই দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: রংপুরে পৃথক তিনটি ঘটনায় পানিতে ডুবে  ৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ( ২৬ জুন ) দুপুরে মিঠাপুকুর ‍উপজেলার পায়রাবন্দ এলাকায় ঘাঘট নদীতে ও নগরীর ভুরাঘাট এলাকায় একই নদীতে দুই জন করে মোট চার জনের মৃত্যু হয়।

মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রাাম সংলগ্ন ঘাঘট নদীতে ডুবে আইশা খাতুন ও আয়াত খাতুন নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

এছাড়া,সকাল ৮টার দিকে মিঠাপুকুরের বড়বালা এলাকায় পুকুরের পানিতে ডুবে মিফতাহুল জান্নাত মাইশা নামে আরও এক শিশুর মৃত্যু হয়।মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা এলাকায় এরশাদুল হকের মেয়ে মিফতাহুল ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ফেরদৌস ওয়াহিদ ঘাঘট নাদী এবং পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীরা জানান, রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভুরারঘাটের ঘাঘট নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়ারা হলো- ঘাঘটপাড়া এলাকার আনিসুলের ছেলে মোরসালিন আহমেদ জিম (৭) এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগম ( ১২)। তারা সম্পর্কে জ্যাঠাত-চাচাতো ভাই-বোন। দুই জনই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ছিল।

অন্যদিকে বুধবার দুপুর আড়াইটার দিকে কয়েকজন শিশু ঘাঘট নদীতে গোসল করতে নামে। পানির স্রোতে আইশা ও আয়াত নদীর মাঝখানে চলে যায়। পরে তারা ডুবে যায়। রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকেলে সাড়ে ৩ টার দিকে তাদের উদ্ধার করে। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রবিউল ইসলাম দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান