সর্বশেষ খবরঃ

যশোরে ট্রাক চাপায় নিহত দুই মোটর সাইকেল আরোহী

যশোরে ট্রাক চাপায় নিহত দুই মোটর সাইকেল আরোহী
যশোরে ট্রাক চাপায় নিহত দুই মোটর সাইকেল আরোহী

শার্শা প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ( ১৩ অক্টোবর ) রাতে যশোর-কলকাতা মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলী ছেলে আলমগীর হোসেন (৪৫) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরন করা হয়েছে। তবে ঘাতক ট্রাক এবং এর চালকের সন্ধান এখনো মেলেনি।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া ঘটনার বর্ননায় সন্ধ্যার কিছু পর মোটর সাইকেল যোগে দুই যুবক বেনাপোলের দিকে যাচ্ছিলেন, এসময় যশোরমুখী একটি দ্রুতগামী ট্রাক গদখালী এলাকায় তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ঐ দুই যুবক মারা যান। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা