সর্বশেষ খবরঃ

যশোরের ভ্রমণ বিষয়ক সংগঠন “কাদাখোঁচার” ১ যুগ পূর্তি

যশোরের ভ্রমণ বিষয়ক সংগঠন “কাদাখোঁচার” ১ যুগ পূর্তি
কাদাখোঁচার রোড শোর ছবি

যশোর প্রতিনিধি:: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সব শ্রেনীর মানুষকে নিয়ে গড়ে ওঠা ভ্রমণ প্রেমী সংগঠন “কাদাখোঁচার” ১ যুগ পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালী ও হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে শৈশবের স্মৃতিচারন করলো সংগঠন সদস্যরা।

এলাকাটিতে ব্যাতিক্রমধর্মী এ আয়োজনের দিন দিন যেমন জনপ্রিয়তা বাড়ছে তেমনি সংগঠনটিও নজর কাড়ছে সবার। গত শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারী ) সকালে নওয়াপাড়ার ভৈরব নদীর তীরে কাদাখোঁচার সদস্যরা একত্রিত হয়ে ট্রলার যোগে খুলনার বাটিয়াঘাটা রুপসা নদীর চরের উদ্দেশ্যে রওনা করেন। নদীর চরে পৌছানোর পর পরই সংগঠনটির সদস্যরা শৈশবের স্মৃতিতে ফিরে যান।

নানা বয়সী বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ দিনটি কাদা মেখে,বেলুন উড়িয়ে, কাবাডি খেলে, কেকে কেটে ও ছুটোছুটি করে কাটিয়েছেন। সকলের গায়ে ছিলো একি পোশাক। ভাব মিনিময়,ছবি তোলা ও শৈশবের হেয়ালীপনার কোন কমতি ছিলনা সদস্যদের ভিতর।

শৈশবের এমন স্মৃতিতে ফিরতে বছরধরে এই দিনটির প্রতিক্ষায় থাকেন কাদাখোঁচার সদস্যরা এমনটিই জানিয়েছেন ষাটোর্ধ্ব বয়সী সংগঠনের সদস্য ব্যবসায়ী আলতাফ হোসেন।

প্রায় ৩শো সদস্যের এ সংগঠনটি সম্পর্কে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বলেন কাদাখোঁচার কার্যক্রমকে শুরুতে পাগলামি হিসাবে দেখলেও বর্তমানে তা নওয়াপাড়ার ঐতিহ্য হয়ে দাড়িয়েছে। অস্থির সমাজ ব্যবস্থার মধ্যে যুব সমাজ যখন মাদকের ছোবলে জর্জরিত ঠিক তখনি কাদাখোঁচা নওয়াপাড়ার যুবসমাজকে সুসংগঠিত করে সমাজ বিনির্মানে যে ভূমিকা রাখছে তা প্রশংসিত।

কাদাখোঁচার ১ যুগ পূর্তিতে যান্ত্রিক জীবন হতে বেরিয়ে উন্মুক্ত চিন্তা ও মাটির স্পর্শ পেতে প্রতিবছরই সংগঠনটি “শৈশব স্মৃতিতে” ফিরতে এরকম আয়োজন করে বলে জানালেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান জনি।

উল্লেখ্য ২০১২ সালে যশোরের অভয়নগরের ১৬ জন সদস্য নিয়ে কাদাখোঁচার পথচলা শুরু হয়। প্রথমত অনেকেই এটাকে পাগলামি ভাবলেও অনেকেই এখন ইতিবাচক ভাবেই নিচ্ছেন কাদাখোঁচা সংগঠনকে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন