সর্বশেষ খবরঃ

মোংলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোংলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মোংলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাব্বির হাসান আকাশ,বাগেরহাট প্রতিনধি :: মোংলায় রাস্তার পাশ দিয়ে অজ্ঞাত এক যুবকের ( ৩৫ ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাইনমারী এলাকায় রবিবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের চাঁদপাই বিট অফিসার মোঃ হাদীউজ্জামান খাঁন বলেন, অজ্ঞাত এ লাশের মাথার বাম পাশের কানের উপরে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান,অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে গত রাতে সেখানে ঘুরাঘুরি করতে দেখা গেছে। সকালে দেখছি লাশ হয়ে পড়ে আছে পিচের রাস্তার পাশে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, রাস্তার উপর রয়েছে রক্তেও।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শুনেছি লোকটি ভবঘুরে পাগল টাইপের। ধারনা করা হচ্ছে সে রাতের অন্ধকারে রাস্তার উপরে নসিমন-টমটমের আঘাতে মারা গিয়ে থাকতে পারে। লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন