সর্বশেষ খবরঃ

মুসলমানরা বিশ্বজুড়ে সহিংসতার লক্ষ্যবস্তু হচ্ছেঃ বাইডেন

মুসলমানরা বিশ্বজুড়ে সহিংসতার লক্ষ্যবস্তু হচ্ছেঃ বাইডেন
মুসলমানরা বিশ্বজুড়ে সহিংসতার লক্ষ্যবস্তু হচ্ছেঃ বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্বজুড়ে মুসলমানদেরকে সহিংসতার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। মুসলমানরা আমেরিকাকে প্রতিদিন শক্তিশালী করছে। এমনকি তারা যে সমাজে বাস করে সেখানে তারা এখনও সত্যিকারের চ্যালেঞ্জ ও হুমকির সম্মুখীন।

বাইডেন জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার জন্য অ্যাম্বেসডর-অ্যাট-লার্জ হিসাবে কাজ করার জন্য প্রথম মুসলিমকে নিয়োগ দিয়েছেন।

সোমবার ঈদুল ফিতর উপলক্ষে হোয়াইট হাউসের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, ‘এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আজ সারা বিশ্বে আমরা দেখছি অনেক মুসলমানকে সহিংসতার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কারোরই নিপীড়িতদের প্রতি বৈষম্য করা উচিত নয় বা তাদের ধর্মীয় বিশ্বাসের জন্য নিপীড়নের শিকার করা উচিত নয়।

বাইডেন বলেছেন, ‘আজ উইঘুর ও রোহিঙ্গারা এবং যারা দুর্ভিক্ষ, সহিংসতা, সংঘাত ও রোগের মুখোমুখি হচ্ছেন তাদেরসহ যারা এই পবিত্র দিনটি উদযাপন করতে পারছেন না তাদেরও আমরা স্মরণ করি।… যুদ্ধবিরতিসহ আশা ও অগ্রগতির লক্ষণগুলোকে আমরা সম্মান করি, যা ইয়েমেনের জনগণকে রমজানকে শ্রদ্ধা জানাতে এবং ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শান্তিতে ঈদ উদযাপন করতে দিয়েছে।

তিনি বলেন, ‘কিন্তু একই সাথে, আমাদের স্বীকার করতে হবে যে বিদেশে এবং দেশে অনেক কাজ করা বাকি রয়েছে। মুসলমানরা আমাদের জাতিকে প্রতিদিন শক্তিশালী করছে। এমনকি তারা এখনও আমাদের সমাজে সহিংসতার লক্ষ্যবস্তু ও ইসলাম আতঙ্কসহ প্রকৃত চ্যালেঞ্জ ও হুমকির সম্মুখীন হচ্ছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন