সর্বশেষ খবরঃ

মিয়ানমারে চীনা কনস্যুলেটে হামলা

মিয়ানমারে চীনা কনস্যুলেটে হামলা
মিয়ানমারে চীনা কনস্যুলেটে হামলা

মিয়ানমারের মান্দালয় শহরে চীনা কনস্যুলেটে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।সোমবার ( ২১ অক্টোবর )এক বিবৃতিতে চীনা সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন মিয়ানমারের কর্তৃপক্ষকে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বেইজিংয়ে সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান,শনিবার বিকেল ৫টার দিকে মান্দালয়ে চীনা কনস্যুলেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কনস্যুলেট ভবনের আংশিক ক্ষতি হয়েছে।

লিন জিয়ান বলেন,আমরা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে গুরুতর উদ্বেগ জানিয়েছি এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আহ্বান করেছি।

সম্প্রতি মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর চীন যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করে, যা দেশটিতে চীনবিরোধী মনোভাব বাড়িয়ে তোলে। এমন প্রেক্ষাপটে মান্দালয়ে এই হামলা ঘটে। এর জেরে চীন তাদের নাগরিক এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখার এবং সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ( এনএলডি ) নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ অব্যাহত রয়েছে, যার ফলে দেশটির পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে।

চীনা কনস্যুলেটে হামলার পর মিয়ানমার সরকার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

আরো খবর

ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা