সর্বশেষ খবরঃ

মারা গেছেন পণ্ডিত ভজন সোপরি

সংগীতশিল্পী কেকের মৃত্যু শোক এখনো কাটেনি । এরই মাঝে মারা গেছেন পণ্ডিত ভজন সোপরি। বৃহস্পতিবার ( ২ জুন ) বিকাল সাড়ে ৩টায় নয়া দিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পদ্মশ্রী পদকপ্রাপ্ত এই শিল্পীর বয়স হয়েছিল ৭৩ বছর।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভজন সোপরির পুত্র অভয় সোপরি বলেন—‘সত্যি আমরা গুণী সংগীতজ্ঞ, বড় মনের মানুষ ও খুব ভালো একজন বাবাকে হারালাম। বাবাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না; বিশ্বাস হচ্ছে না তিনি নেই।’

ভজন সোপরি কোলন ক্যানসারে ভুগছিলেন। গত ৩ সপ্তাহ ধরে এই হাসপাতালে ভর্তি ছিলেন। আগামী ২২ জুন ৭৪ বছর পূর্ণ করতেন। কিন্তু তা আর হলো না। আক্ষেপ করে এসব কথা জানান অভয় সোপরি।

১৯৪৮ সালে জম্মু-কাশ্মীরে জন্মগ্রহণ করেন ভজন সোপরি। মাত্র পাঁচ বছর বয়সে প্রথমবার মঞ্চে পারফর্ম করেন। দীর্ঘ সাত দশকের ক্যারিয়ারে মিশর, ইংল্যান্ড, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে ভারতীয় ধ্রুপদী সংগীতকে পৌঁছে দিয়েছেন এই গুণী শিল্পী।

১৯৯২ সালে সংগীত নাটক আকাদেমি অ্যাওয়ার্ডে সম্মানিত হন এই সন্তুরবাদক। ২০০৪ সালে ভারত সরকার তাকে ভারতীয় ধ্রুপদী সংগীতে অবদানের জন্য পদ্মশ্রী সম্মান দেন।

আরো খবর

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা