সর্বশেষ খবরঃ

নাচোলে পরিত্যক্ত নলকূপের পাইপে আটকে পড়ে যুবকের মৃত্যু

নাচোলে পরিত্যক্ত নলকূপের পাইপে আটকে পড়ে যুবকের মৃত্যু
নাচোলে পরিত্যক্ত নলকূপের পাইপে আটকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পরিত্যাক্ত নলকূপের পাইপে আটকা পড়া রনি বর্মণ ( ২৩) নামের যুবক মারা গেছেন।

শুক্রবার বিকেলে উপজেলার নিজামপুর ইউনিয়নের পূর্ব নিজামপুর-হিন্দু পাড়া গ্রামের পাইপ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। রনি বর্মণ একই গ্রামেরই চৈতন্য বর্মণের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে প্রতিদিনের মতো খেলতে এসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ( বিএমডিএ) গভীর নলকূপের পাইপে আটকা পড়েন রনি বর্মণ। প্রায় ১১০ ফুট গভীরে পাইপে মানুষ আটকে পড়ার খবরে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। তারা সাড়ে ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে রনি বর্মণের মৃতদেহ উদ্ধার করেন।

নাচোলের স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, রনি বর্মণ একজন মানসিক ভারসাম্যহীন যুবক। প্রতিদিনের মতোই খেলতে এসে বিএমডিএর পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা পড়েন তিন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনতাজুল হক বলেন, পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে এক যুবক আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণ পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) তারেকুর রহমান সরকার বলেন,পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা পড়ে একজন মারা গেছেন। তার মরদেহ থানায় আছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার