সর্বশেষ খবরঃ

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকান্ড

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকান্ড
মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকান্ড

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: আগুনে পুড়ে ছাই হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি )সন্ধ্যার আগ মুহূর্তে এ আগুন লাগার ঘটনা ঘটে।এতে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে মাদ্রাসা ও এতিমখানা।

বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে জানিয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন বলেন,অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি জানান।

পরে খবর পেয়ে ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে যান ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

মাদ্রাসার অধ্যক্ষ সলিমুল্লাহ জানান, মাদ্রাসার আসবাবপত্রএবং এতিমখানায় থাকা ছাত্রদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র সব পুড়ে গেছে।এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া