সর্বশেষ খবরঃ

ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহের গৌরীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।মারা যাওয়া শিশুরা হলো- মামুদনগর গ্রামের রিপন মিয়ার মেয়ে শ্রাবণী ( ৭ ) ও তার ভাই নুর ইসলামের মেয়ে মাইশা (৫)।

বুধবার ( ৩০ আগস্ট ) সন্ধ্যার পর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে ঘটনাটি ঘটে। বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মোক্তাদীর এতথ্য নিশ্চিত করেন।

আল মোক্তাদীর বলেন,গতকাল বিকেলের দিকে শ্রাবণী ও মাইশা বাড়িতেই খেলাধুলা করছিল।এক পর্যায়ে তারা বাড়ির পাশের পুকুর পড়ে যায়। সন্ধ্যার দিকে খোঁজাখোঁজি শুরু হলে মাইশাকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখেন তার পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার বাড়িতে নিয়ে আসা হয়।

এর কিছুক্ষণ পর খবর আসে মাইশার চাচাতো বোন শ্রাবণীর খোঁজে পাওয়া যাচ্ছে না। পরে শ্রাবণীকে খোঁজাখোঁজি করতে গিয়ে একপর্যায়ে তার জুতা পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুকুরে নেমে শ্রাবণীর মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা প্রশাসনকে ঘটনাটি জানায়।

গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাহমুদ হাসান জানান, শিশু দুটির পরিবারের অভিযোগ না থাকায় তাদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন