সর্বশেষ খবরঃ

মণিরামপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার

মণিরামপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার
মণিরামপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার

জেমস আব্দুর রহিম রানা :: যশোরের মনিরামপুরে একটি মাছের ঘের থেকে প্রকাশ মল্লিক ( ৪৩ ) নামে এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার হয়েছে।তিনি পেশায় দিনমজুর ছিলেন।

রোববার বিকেলে নেহালপুর ক্যাম্প পুলিশ উপজেলার কালিবাড়ি বকুলতলা সংলগ্ন ওয়াদুদ শেখের ঘের থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ ও লাশের স্বজনদের ধারণা, দুদিন আগে কেউ ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ঘেরে ফেলেছে। পুলিশ জানান, বেলা ১১টার দিকে ঘেরে এসে মালিক ওয়াদুদ শেখের স্ত্রী মেরিনা বেগম লাশ ভাসতে দেখেন।এরপর স্থানীয়রা নেহালপুর ক্যাম্পে খবর দেন।

নিহত প্রকাশ মল্লিক অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলের গাতী গ্রামের মৃত প্রহলাদ মল্লিকের ছেলে। গেল বছরে মনিরামপুরের হাজিরহাট এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে রফিক নামে এক ইজিবাইক চালক খুন হন। সেই ঘটনায় মনিরামপুর থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী ছিলেন এই প্রকাশ।

নিহতের ভাই অসিত মল্লিক বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির সামনের একটি দোকানে চা খেয়ে নেহালপুরের কালিবাড়ির উদ্দেশে বের হন আমার ভাই। দুই ঘন্টা পর রাত নয়টা থেকে তাঁর মোবাইল বন্ধ পাই। ঘটনাটি পুলিশকে না জানিয়ে আমরা নিজেরা তাঁকে খুঁজতে থাকি। রোববার দুপুরে ভাইয়ের লাশের খবর পাই।

অসিত মল্লিক আরো বলেন, আমার ভাইয়ের নামে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা ছিল। তবে সে কখনো জেল খাটেনি। ভাইয়ের সাথে কারও কোন শত্রুতার বিষয়ে আমাদের জানা নেই।

নেহালপুর ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে বাইরের এলাকা থেকে কেউ হত্যা করে লাশ ঘেরে ফেলে গেছে। নিহতের ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

মনিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ঘেরে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের নামে থানায় একটি মামলা রয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন