সর্বশেষ খবরঃ

ভাঙ্গায় যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে প্রান গেল মোটরসাইকেল চালকের

ভাঙ্গায় যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে প্রান গেল মোটরসাইকেল চালকের
ভাঙ্গায় যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে প্রান গেল মোটরসাইকেল চালকের

মাহমুদুর রহমান তুরান( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে রানা মুন্সী (২০) নামে এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হাইওয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার নিকট এ দুর্ঘটনা ঘটে। এসময় রানা মুন্সীসহ তার ২ বন্ধু আহত হয়।

গুরুতর আহত রানাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোর ৪টার দিকে সে মারা যায় বলে তার পরিজনরা জানান। নিহত রানা মুন্সী ভাঙ্গা পৌরসভার বাইশাখালি গ্রামের আজম মুন্সীর ছেলে এবং ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু ঘুরতে বের হয়। পথিমধ্যে বগাইল টোল প্লাজার কাছে পৌঁছালে ভ্যান, মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ হয়। এ সময় তারা ছিটকে রাস্তার উপর পড়ে যায়।

তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রানাকে ফরিদপুর মেডিকেলে এবং সেখান থেকে রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রানা ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন