সর্বশেষ খবরঃ

বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবাসহ এক যুবক আটক

বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবাসহ এক যুবক আটক
বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবাসহ এক যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবাসহ মোঃ মারুফ মোরশেদ ওরফে আকাশ ( ২৭ ) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর ১ নং ওয়ার্ডের কালিগঞ্জ এলাকার মোঃ হারুন আর রসিদের ছেলে।সে একজন চিহ্নিত আন্ত: জেলা মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বোরহানউদ্দিন পৌরসভা ৪ নং ওয়ার্ডের জনৈক মো. নেছার উদ্দিনের বসত বাড়ির দক্ষিণ পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

রোবরার ( ১০ এপ্রিল ) বেলা ১১ টার দিকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকির বলেন,শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন পৌরসভা ৪ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জনৈক মোঃনেছার উদ্দিনের বসত বাড়ির দক্ষিণ পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপর থেকে আকাশ নামের ঐ যুবককে ২৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা