সর্বশেষ খবরঃ

বেনাপোলে লাশ উদ্ধার ও পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার -৩

বেনাপোলে লাশ উদ্ধার ও পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার -৩
বেনাপোলে লাশ উদ্ধার ও পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার -৩

সাহিদুল ইসলাম শাহীন:: বেনাপোল পোর্টথানাধীন পাটবাড়ী মন্দিরের শাহজান মোড় হতে ০৬ কেজি গাঁজা সহ একাধিক মাদক মামলার তিন আসামী গ্রেফতার হয়েছে। বৃহষ্পতিবার ( ২৯ সেপ্টেম্বর ) সকালে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-বেনাপোল পোর্টথানাধীন গাতীপাড়া গ্রামের রবিউল ফকিরের ছেলে মোঃ বাবুল ফকির ( ৪৮), রায়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজিব হোসেন ( ২৪), ও রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে মিলন হোসেন (২১)

পোর্টথানা সুত্রে জানা গেছে, কয়েকজন মাদক পাচারকারী মাদক পাচারের উদ্দেশ্যে মাদকের একটি বড় চালান নিয়ে বেনাপোল পাটবাড়ী মন্দিরের শাহজান মোড় এলাকায় অপেক্ষা করছে,এমন গোপণ সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল বৃহষ্পতিবার সকাল ৭.৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে ০৬ কেজি গাঁজা সহ একাধিক মাদক মামলার ঐ তিন আসামীকে গ্রেফতার করে।

আসামীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ( ওসি ) মোঃ কামাল হোসেন ভূঁইয়া বলেন,আসামী বাবুল ফকির,রাজিব হোসেন ও মিলন হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে বেনাপোল পোর্টথানাধীন কাগজপুকুর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান