সর্বশেষ খবরঃ

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পৌরসভার অন্তর্গত ভবেরবেড় গ্রামে জনসাধারনের চলাচলের পথ আটকিয়ে ভবন নির্মাণে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হুমকি পেয়ে বেনাপোল পোর্ট থানায় সাধারন ডায়েরী অন্তর্ভুক্ত করেছেন ভবেড়বেড় গ্রামের মৃত শহীদুল্লাহের ছেলে সাইফুল ইসলাম| বেনাপোল পোর্টথানার জিডি নং-৩৩ ও তারিখ ১/৫/২০২৬ |

ভুক্তভোগী সাইফুল সাধারন ডায়েরীতে উল্লেখ করেছেন যে,বিবাদী মৃত ইসমাইল হাওলাদারের ছেলে মোঃ খায়রুল ইসলাম মনা (৫৫),মৃত কালুর ছেলে মোঃ মাসুম,তার ভাই মোঃ সবুজ শেখ (২৫), শাহাজাহানের ছেলে মন্তে মিয়া (২৫) সকলে তার প্রতিবেশী ও ভবেরবেড় গ্রামের বাসিন্দা|বিবাদীদের সাথে সাইফুলের বাড়ীতে যাওয়ার রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো|

উক্ত বিরোধের জেরে ঘটনার সাক্ষী একই গ্রামের সুজায়েত উল্লাহ ও শুকুর আলীর সন্মুখে বিগত ১৪/৪/২০২৬ ইং তারিখ সন্ধ্যায় বেনাপোল বাজারস্থ পুকুরপাড় মসজিদের সামনে সংঘবদ্ধ হয়ে সাইফুলকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করে|

বিবাদীরা খুবই খারাপ প্রকৃতির লোক হওয়ায় যে কোন সময় সাইফুল ও তার পরিবারের ক্ষতি করতে পারে| এ আশংকা থেকে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী অন্তর্ভুক্ত করার আবেদন করেন|

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার রিয়াজ উদ্দিন জিডির সত্যতা নিশ্চিত করে জানান,ডায়েরী সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ এস আই আলমগীর হোসেনকে দায়িত্বভার প্রদান করেছেন|

একাধিক গ্রামবাসীসহ মৃত মান্দার বক্সের ছেলে বিল্লাল হোসেন মাসুম গং কর্তৃক সাইফুল ও তার পরিবারের সদস্যরা একাধিকবার হামলার স্বীকার হয়েছেন বলে নিশ্চিত করেন| বহিরাগত সন্ত্রাসীদের মারপিটে গুরুতর জখম হয়ে সাইফুল ও তার ভাই,বোনেরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন বলে আরো জানান|

উল্লেখ্য ৮৮ নং ভবেড়বেড় মৌজায় ৪১শতক সরকারী খাস জমি রহিয়াছে| যাহার উপর দিয়ে দীর্ঘ ৩০বৎসরের অধিককাল সময় ধরে জনসাধারনের চলাচলের জন্য রাস্তা রয়েছে|

সাম্প্রতি ভবেড়বেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে মাসুম পুকুরপাড় মসজিদের দক্ষিনপূর্ব এস এ ২৭৫ ও ২৭৪ দাগে ৬শতক জমি ক্রয় করিয়া এস এ ২৭৪দাগে সমুদয় জমি দখল না করিয়া অন্যায়ভাবে ২৮২ দাগের জমির মধ্য ২শতক জমিতে অনুপ্রবেশ করিয়া বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছে| ফলে সাইফুলসহ আরো ৮টি পরিবারের প্রায় ৪০জন সদস্যের চলাচলের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাড়িয়েছে|

ভুক্তভোগীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন করে যশোর জেলাপ্রশাসকের হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত জনসাধারনের চলাচলের পথ অবমুক্ত করার দাবী জানিয়েছে এলাকার সুশীল সমাজ|

আরো খবর

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২