সর্বশেষ খবরঃ

বেনাপোলে জাল ভ্রমন ট্যাক্স সরবারহের দ্বায়ে যুবক আটক

বেনাপোলে জাল ভ্রমন ট্যাক্স সরবারহের দ্বায়ে যুবক আটক
বেনাপোলে জাল ভ্রমন ট্যাক্স সরবারহের দ্বায়ে যুবক আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান পারাপারের সময় পাসপোর্ট যাত্রীকে জাল ভ্রমণ কর রশিদ সরবারহের দ্বায়ে বেনাপোল ট্রাভেল পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠানের সত্বাধিকারী শামিম হোসেন( ৩৬) আটক হয়েছে। সে বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের মোমিন চৌধুরীর ছেলে।

সোমবার ( ১০ই মার্চ ) বেলা ১ টার সময় ভারতীয় যাত্রীর ট্রাভেল ট্যাক্স জালিয়াতির দায়ে তাকে কাস্টমস ও এপিবিএন পুলিশ যৌথ ভাবে আটক করে বেনাপোল পোট থানায় হস্তান্তর করেছেন।

বেনাপোল পোর্টথানা সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক বেলাল আহমেদ ( পাসপোর্ট নং-ঞ৪৩৩৭০১২) এর দেওয়া তথ্য মতে,সে বাংলাদেশে ঢাকার আশিয়ান নামে একটি কলেজে মেডিকেলে পড়াশুনা করে। ঢাকা থেকে বেনাপোলে এসে সে বেনাপোল ট্রাভেল পয়েন্ট নামে সাদিপুর রোডের একটি প্রতিষ্ঠানে সরকারী ভ্রমন কর অনলাইনে জমা দেয়।এরপর সে নিজ দেশে যাওয়ার সময় কাস্টমস চেকপয়েন্টে তার ট্রাভেল ট্র্যাক্স জাল বলে প্রমানিত হয়। এরপরে ইমিগ্রেশনের দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে থানায় সোপার্দ করেন।

বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালে নিরাপত্তার দায়িত্বে কর্মরত এপিবিএন পুলিশের পরিদর্শক সন্তু বিশ্বাস জানান, ভারতে যাওয়ার সময় বেনাপোল টার্মিনালে কাস্টমস এর তল্লাশি পয়েন্টে ওই যাত্রীর ভ্রমণ কর চেক করার সময় জাল প্রমানিত হয়। পরে যাত্রীকে সাথে নিয়ে এই ভ্রমণ কর সরবারহকারীকে সনাক্ত করা হয়। যাত্রী বেনাপোল ভ্রমণ কর জালিয়াতীর নায়ক শামিমকে সনাক্ত করলে শামিম বিষয়টি স্বীকার করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )মোঃ রাসেল মিয়া আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শামিম হোসেন নামে একজন যুবককে কাস্টমস এবং এপিবিএন পুলিশ জাল ট্যাক্স কাটার অপরাধে মামলা দিয়েছে। তাকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। শামিমের নামে এর আগেও বেনাপোল থানায় ভ্রমণ কর ফাঁকির অভিযোগে দুটি মামলা রয়েছে।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান