সর্বশেষ খবরঃ

বেনাপোলে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য আটক

বেনাপোলে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য আটক
বেনাপোলে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য আটক

সেলিম আহম্মেদ :: যশোরের বেনাপোলে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন পন্য বিক্রির নামে প্রতারনার অভিযোগে এনামুল খান (৩৭) ও আরিফুল ইসলাম ( ২৪ ) নামে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) রাত ১১ টার দিকে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ও একাধিক সিম উদ্ধার করা হয়।

আটক এনামুল খান বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মনিরুলের ছেলে ও আরিফুল ইসলাম একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়,দীর্ঘদিন যাবত এই প্রতারক চক্রটি বিভিন্ন ফেসবুক পেইজ থেকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কম দামে মোটর সাইকেল, ফার্ণিচার,মোবাইল, ল্যাপটপ বিক্রির ভুয়া তথ্য প্রদান করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় অনেকগুলো লিখিত অভিযোগও রয়েছে।

আটকৃত ব্যক্তিদের মোবাইল ফোনে অনলাইনে প্রতারণার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় বলে জানা যায়। অনলাইনে আকর্ষণীয় ছবি ও বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে চক্রটির কাছে অগ্রিম টাকার বিনিময়ে পণ্যের অর্ডার দিতো অনেকে। আর ওই অগ্রিম টাকা নিয়েই গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতো চক্রটি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা