সর্বশেষ খবরঃ

বেনাপোলের চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃমাদকদ্রব্য উদ্ধার

বেনাপোলের চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃমাদকদ্রব্য উদ্ধার
বেনাপোলের চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃমাদকদ্রব্য উদ্ধার

যশোর প্রতিনিধি:: যশোর জেলা গোয়েন্দা পুলিশের চালানো অভিযানে ৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ বেনাপোলের চিহ্নিত ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বুধবার ( ২২ডিসেম্বর ) বেনাপোল পোর্টথানাধীন বাইপাস সড়ক হতে তাদের কে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামের শহর আলীর ছেলে মোঃ তাছের আলী ( ৩৯),বেনাপোল গ্রামের মতিয়ারের ছেলে সুইট আহমেদ (২৭) ও নারায়নপুর গ্রামের আইয়ুবের ছেলে হারুন (২৯)।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, এস আই মোঃ সামনুর মোল্লা সোহানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল বেনাপোল পৌরসভা এলাকার বাইপাস সড়কে অভিযান চালিয়ে ঐ ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেন। এ সময় মাদকদ্রব্য বহন কাজে তাদের ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য ১,৬৬,০০০/-টাকা বলে আরো জানা গেছে।

একই দিনে বেনাপোল পোর্টথানা এলাকায় ডিবি পুলিশের এস আই ইদ্রিসুর রহমানের নেতৃত্বে চালানো অপর এক অভিযানে দৌলৎপুর সরদার পাড়া গ্রামস্থ জৈনক জিয়ারুলের বাড়ির ওঠান হতে ১০ বোতল ফেন্সিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম (৩০)গ্রেফতার হয়েছে।

সে দৌলৎপুর দক্ষিনপাড়া গ্রামের মৃত তাহাজ্জত আলীর ছেলে। এ সংক্রান্তে এস আই ইদ্রিসুর রহমান নিজে বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেছেন।

যশোর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ মাদকব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজুসহ অধীনস্ত থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন