সর্বশেষ খবরঃ

বিশ্বের প্রথম ভাসমান সুইমিং পুলটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে

বিশ্বের প্রথম ভাসমান সুইমিং পুলটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে
বিশ্বের প্রথম ভাসমান সুইমিং পুলটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে

বিপুল খরচ করে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল ১১৫ ফুট উঁচুতে আট ফুট দৈর্ঘ্যের ভাসমান সুইমিং পুলের।এ বার সেই বহু চর্চিত সুইমিং পুলই বন্ধ হতে চলেছে। তৈরি হওয়ার পর থেকেই এই সুইমিং পুল পর্যটকদের আকর্ষণ এবং চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল।

১৪৮,০০০ লিটার জলে পূর্ণ এই স্বচ্ছ সুইমিং পুলটিতে সাঁতার সময় নিচে তাকালে শূন্যে ভেসে বেরানোর অনুভুতি পাওয়া যেত। কিন্তু কর্তৃপক্ষ এখন সেটি বন্ধ করে দিতে চাইছেন।

তারা জানাচ্ছেন,পুলের পানি গরম রাখতে বিপুল বিদ্যুৎ খরচ হচ্ছে। বছরে এক কোটি ৫১ লক্ষ টাকা বিল মেটাতে হচ্ছে। যা তাঁদের পক্ষে কুলনো সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই এই পুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁদের।

দক্ষিন-পশ্চিম লন্ডনের একটি এপার্টমেন্ট কমপ্লেক্সে তৈরি এই স্কাই পুলটি ৮ ইঞ্চি পুরু কাঁচের তৈরি, যা দুটি ভবনের ছাঁদকে একত্রিত করেছে। মাটি থেকে ১১৫ ফিট উপরে দুইটি ভবনের মাঝে তৈরি সুইমিং পুলটি ৪৬ ফুট দূরত্ব ঘুচিয়ে ভবন দুটির ছাঁদকে একত্রিত করেছে।

বিশ্বের প্রথম এই ভাসমান পুল ৯০ ফুট লম্বা আর ১৯ ফুট চওড়া। ১০ ইঞ্চি গভীর পুলটি ৮ ইঞ্চি পুরু কাঁচের তৈরি। ভবনের ছাঁদ থেকে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে সুইমিং পুলটিতে।

উল্লেখ্য, একেরসলি ও’ ক্যালাঘানির ইঞ্জিনিয়াররা এবং রেনলসের একুরিয়াম ডিজাইনারদের অত্যাধুনিক এই পুলটি নির্মাণ করেছে ‘‘অরূপ এসোসিয়েটস’’। সিডনির বিখ্যাত ‘ওপেরা হাউজ’ নির্মাণের পেছনেও ছিলেন এই আর্কিটেকচার প্রতিষ্ঠানটি।

আরো খবর

রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড