সর্বশেষ খবরঃ

বিকাশের এজেন্ট কে অজ্ঞান করে টাকা ছিনতাই

বিকাশের এজেন্ট কে অজ্ঞান করে টাকা ছিনতাই
বিকাশের এজেন্ট কে অজ্ঞান করে টাকা ছিনতাই

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় কিবরিয়া হাওলাদার ( ৩৫ )নামে এক বিকাশের এজেন্ট কে অজ্ঞান করে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মক্রমপট্টি এলাকার মৃত নওয়াবলী হাওলাদারের পুত্র। 

বুধবার ( ১৬ অক্টোবর ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) উপজেলার আজিমনগর বাজার থেকে দোকান বন্ধ করে রাত ৮ টার সময় বাড়িতে ফিরছিলেন।  ফেরার পথে ঘারুয়ী ইউনিয়নের মক্রমপট্টি এলাকায় এলে অজ্ঞাত কয়েকজন পিছন থেকে হামলা করে ও চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে পরবর্তীতে প্রায় চার লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আজ উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

এই বিষয়ে প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী জানান, আমি ঘটনাটি জানতে পেরেছি। আমাদের এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। আমার ওয়ার্ডের কিবরিয়া হাওলাদার নামে এক বিকাশের এজেন্টের চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান কে সকালে মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নাই।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন