সর্বশেষ খবরঃ

বার্লিনে ছাড়া হয়েছে গাঁজার টিকিট!

বার্লিনে ছাড়া হয়েছে গাঁজার টিকিট!
বার্লিনে ছাড়া হয়েছে গাঁজার টিকিট!

সারাদিন ঘুরে বেড়ানোর পর যখন খুব ক্লান্ত লাগবে, মনে হবে আর নয়,এবার একটু বিশ্রাম দরকার, তখন চাইলে টিকিটটা খেয়ে ফেলতে পারবেন৷ তাতে ক্লান্তি দূর হবে, মনে আসবে প্রশান্তি৷ হ্যাঁ, বার্লিনে ছাড়া হয়েছে এমন টিকিট!

বিভিজি জানিয়েছে, পুরো টিকিটের গায়ে থাকবে তিসির তেলের আবরণ ৷ টিকিটে তিসির তেলের আবরণের কথা শুনেই আপনি অবাক? তিসির তেলের সঙ্গে কিন্তু গাঁজা গাছের বীজ থেকে তৈরি তিন ফোঁটার মতো ‘গাঁজা-তেলও’ রয়েছে ৷

টিকেটের দাম ৮.৮০ ইউরো (৯.৯০ ডলার )৷ পুরো একটা দিন পুরো বার্লিন শহর ঘুরে দেখা যাবে এই টিকিট নিয়ে৷ এমন টিকিট অবশ্য আগেও বাজারে ছেড়েছে জার্মানির রাজধানীর গণপরিবহণ কর্তৃপক্ষ বিভিজি৷ এবারের টিকিটটিতে আছে এমন সব উপাদান তা যে টিকিটে থাকতে পারে তা আগে হয়ত কেউ ভাবেননি৷

কেউ তিসির তেল বা গাঁজা পছন্দ করলেই কাগজের তৈরি টিকিট খাবে কেমন করে? তাদের আশ্বস্ত করতে বিভিজি জানিয়েছে, এই টিকেটে এমন কাগজই ব্যবহার করা হয়েছে যা আসলে ‘ভোজ্য কাগজ’৷ এদিকে বিভিজির দাবি, গাঁজা মেশানো থাকলেও এই টিকিট খেলে কারো নেশা হবে না, বরং নাকি ফুরফুরে একটা অনুভূতি হবে৷

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন