সর্বশেষ খবরঃ

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন

দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন
দিনাজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: সম্প্রতি ছাত্র জনতার গন অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তদন্ত ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সকল আইনজীবী সদস্যরা সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের (২৯৩৬) সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার ( ২৫আগস্ট ) বিকালে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

গন অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ,শহীদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ,ফৌজদারী অপরাধ ও অন্যান্য অপরাধ আইনের আওতায় বিচারের সম্মুখীন করা এবং বিচারিক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে পরিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে আইনি সহায়তা প্রদান করাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের প্রধান উদ্দেশ্য ও লক্ষ বলে জানা গেছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি এডভোকেট আব্দুল হালিম বলেন গন অভ্যুত্থানে নিহত দিনাজপুর সদর উপজেলার ৩নংফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর বিদুইশা গ্রামের রবিউল ইসলাম রাহুলের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানাই এবং সম্পূর্ণ বিনা পয়সায় আইনী সহায়তা দেবার প্রতিশ্রুতি দিয়েছি।

দিনাজপুরের বিরলে নিহত জিয়াউর রহমানসহ গন অভ্যুত্থানে নিহত সকল পরিবারের পাশে গিয়ে দাড়ানো ও বিনা খরচে আইনী সহায়তা প্রদান করাই  এই ইউনিটের একমাত্র লক্ষ বলে আরো জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ মাহাফুজুর রহমান খান বিপুল, হামিদুর রহমান চৌধুরী,মোল্লা মোহাম্মদ সাখোওয়াত হোসেন,মোঃ আনওয়ারুল আজিম,এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন,মোঃ মোস্তাফিজুর রহমান,মোঃ মঞ্জুরুল হক,মোঃ আব্দুর বাকী,মোঃ আইনুল হক , মোঃ বরকত আলীসহ সংগঠনের অন্যান্য আইনজীবী ।

উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)এর সভাপতি জি এম হিরু,সাধারন সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন,সাব কমিটির সদস্য সচিব আব্দুস সালাম,সদস্য চন্দন মিত্র,মোকাররম হোসেন,ইসমাইল হোসেন,আবু কাওসার,মোঃ আরিফুর রহমান প্রমুখ।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী