সর্বশেষ খবরঃ

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়
খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: ঈদের ষষ্ঠ দিনেও পর্যটকদের ঢল। খাগড়াছড়ির সাজেক,আলুটিলা পর্যটন,তেরাং তৈ কালাই ঝর্ণা,জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে এখনও উপচে পড়ছে পর্যটকদের ভিড়। চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ,কুমিল্লা,বরিশালসহ দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো মানুষ ঈদের ছুটির শেষ প্রান্তে পাহাড়ের স্বাদ নিতে ভিড় করছেন এই পার্বত্য জনপদে।

সাজেক ভ্যালির আকাশে মেঘের রাজত্ব,চোখের সামনে সূর্যোদয়ের অপার দৃশ্য —একরকম মোহের জাল বিছিয়েছে প্রকৃতি। সেখানে কথা হয় ঢাকার ধানমণ্ডি থেকে আসা পর্যটক ফারিয়া সুলতানার সঙ্গে। তিনি বলেন, “ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে এমন প্রাকৃতিক নির্জনতায় ঈদের আনন্দ অন্যরকম, একেবারে হৃদয়ে লেগে থাকার মতো।”

আলুটিলার রহস্যময় গুহা ঘিরে কৌতূহলী দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে বিকালেও।পাশে তেরাং তৈ কালাই ঝর্নায় টানা পড়ে থাকা পানির শব্দে যেন গেয়ে উঠেছে পাহাড় নিজেই। এখানে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিজেদের ব্যানারে এসেছে বলে জানান, “এই জায়গা ছবি তোলার জন্য আদর্শ। আর ঝরনার কাছে গিয়ে ঠান্ডা পানিতে ভিজে শরীর-মন দুই-ই চাঙা হয়ে উঠছে।”

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, “ঈদের ছুটিতে অতিরিক্ত পর্যটক সমাগমের কথা মাথায় রেখে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে।”

স্থানীয় হোটেল-মোটেল,রেস্টুরেন্ট, রিসোর্ট এবং হস্তশিল্প বিক্রেতারা খুশি। জেলা পর্যটন কার্যালয়ের হিসাব অনুযায়ী, ঈদের ৫ দিনে খাগড়াছড়িতে প্রায় ৫০ হাজারেরও বেশি পর্যটক এসেছেন।

প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান বজায় রাখার অনুরোধ জানিয়েছেন পরিবেশবাদীরা। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন, “পর্যটন হোক দায়বদ্ধতায় ভরা —প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে সঙ্গে আমাদের পাহাড় ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা রাখতে হবে।

এছাড়াও এখন প্রায় বৃষ্টি-বাদল হচ্ছে। পর্যটকরা যেন খুব সতর্কতার সাথে পাহাড়ে ভ্রমণ করেন এবং পাহাড় ধসের ঝুঁকি আছে এমন জায়গায় যেন তারা ভ্রমণ না করার আহ্বান জানান তিনি।

ঈদের ষষ্ঠ দিনেও পাহাড়ে মানুষের ঢল এটাই প্রমাণ করে, খাগড়াছড়ি এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। আর এই ঈদ ছুটির স্মৃতি অনেকের মনেই থেকে যাবে পাহাড়ের কোলে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার