সর্বশেষ খবরঃ

বাগেরহাটে মজুদ করা ৫২০০ লিটার সোয়াবিন তেল জব্দ

বাগেরহাটে মজুদ করা ৫২০০ লিটার সোয়াবিন তেল জব্দ
বাগেরহাটে মজুদ করা ৫২০০ লিটার সোয়াবিন তেল জব্দ

মোঃ মিরাজুল শেখ:: বাগেরহাটে অবৈধভাবে মজুদ করা ৫ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।জব্দকৃত তেলের মধ্যে পাঁচ লিটারের বোতল ৭৬০ টাকা, ২ লিটার ৩৩৫ টাকা এবং ৮ লিটার ১২৮০ টাকা করে ভোক্তা পর্যায়ে বিক্রি করা হয়।

বুধবার ( ১১ মে ) দুপুরে বাগেরহাট শহরের নাগের বাজার ও তেল পট্টি এলাকায় অভিযান চালিয়ে এই তেল জব্দ ও বিক্রি করা হয়।

এসময় অবৈধভাবে তেল মজুদের দায়ে তিন ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ড্রামে ঢেলে রাখা অবশিষ্ট তেল দ্রুততম সময়ের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তেল ক্রেতা মনিরুল ইসলাম বলেন, বাজারে বর্তমানে বোতল জাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০ টাকা থেকে ২১০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু ১৫২ টাকা দরে আমি ৫ লিটার তেল কিনেছে। এতে প্রায় আমার ২৫০ টাকা সাশ্রয় হয়েছে। এভাবে যদি মাঝে মাঝে সরকারি কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন,তাহলে আমাদের কিছুটা উপকার হয়।

রহিমা বেগম নামের আরেক ক্রেতা বলেন, বাজারে তেল কিনতে আসলে দোকানিরা যা ইচ্ছে তাই ব্যবহার করেন। অতিরিক্ত দামও দিতে হয় তাদের। আজ কম দামে তেল কিনতে পেরে খুব ভাল লাগছে।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে তেল মজুদের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৫ ধারায় তেলপট্টি এলাকার মেসার্স শ্রী ভান্ডারকে ৭০ হাজার, মেসার্স সুভাষ চন্দ্র পালকে ১০ হাজার এবং রবীন্দ্রনাথ পাল এ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তিন ব্যবসায়ীর গুদাম থেকে ৫ হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও ভোক্তা অধিকার রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে চিলতমারী, ফকিরহাট সহ বিভিন্ন বাজারে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধ মজুদদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি