সর্বশেষ খবরঃ

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাচ্ছে জেমি

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাচ্ছে জেমি
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাচ্ছে জেমি

কোচিং প্যানেলে জেমি সিডন্সের ফেরা নিয়ে একরকম গুঞ্জন ছিল। শুক্রবার এর সত্যতা স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশে ব্যাটিং পরামর্শকের ভূমিকায় দেখা যাবে সাবেক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে।

শুক্রবার মিরপুরে বোর্ড সভা শেষে এ কথা জানান বিসিবি সভাপতি।অতীতে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন সিডন্স। ২০০৭ সালে প্রথম দায়িত্ব নিয়েছিলেন। তার পর দায়িত্ব ছেড়েছেন ২০১১ বিশ্বকাপের পর।

তবে এবার জাতীয় দলের দায়িত্ব পালন করবেন নাকি অন্য কোথাও সে ব্যাপারে বিসিবি এখনও সিদ্ধান্ত নেয়নি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘তাকে আমরা ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি। কোথায় করবে, কী করবে, সেটা এখনও ফাইনাল করা হয়নি। আশা করছি, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই সে আমাদের এখানে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবে।

পাশাপাশি পরামর্শক হিসেবে সিডন্সের চুক্তিটা কত দিনের, সেটিও চূড়ান্ত নয়। ফেব্রুয়ারিতে তার আসার পরই আলোচনা করে চুক্তির মেয়াদ নির্ধারণ করবে বিসিবি। তখন ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি