সর্বশেষ খবরঃ

ফারদিন-নাতাশার সংসারে বিচ্ছেদের সুর

অভিনেতা ফারদিন ও নাতাশা
অভিনেতা ফারদিন ও নাতাশা

নাতাশা মাধবনীর সঙ্গে বলিউড অভিনেতা ফারদিন খানের বিবাহ বিচ্ছেদ হচ্ছে বলে খবর শোনা যাচ্ছে। যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে তারা বিচ্ছেদের সিন্ধান্ত নিয়েছেন বলে বলিউডে গুঞ্জন এমনটাই শোনা যাচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে ফারদিন ও তার স্ত্রী নাতাশা আলাদা থাকছেন। মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তাদের। কিছুতেই পরিস্থিতি সামলানো যাচ্ছিল না। তাই তারা আইনিভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও ফারদিন ও নাতাশা এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলেননি। তবে ফারদিন মুম্বইয়ে তার মায়ের বাড়িতে থাকেন। আর নাতাশা এখন লন্ডনে থাকছেন। ২০০৫ সালের ডিসেম্বর মাসে তারা বিয়ে করেন। তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

১৯৯৮ সালে ‘প্রেম আগন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফারদিনের। প্রথম সিনেমাতেই নবাগত হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আসে ফারদিনের ঝুলিতে। এরপর ‘ফিদা’, ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’, ‘নো এন্ট্রি’র মতো একাধিক হিট সিনেমাতে কাজ করেন তিনি। সবশেষ ২০১০ সালে ফারদিনকে ‘দুলহা মিল গয়া’ সিনেমা দেখা যায়।

শেষ তাকে ২০১০ সালে ‘দুলহা মিল গেয়া’ ছবিতে বড়পর্দায় দেখা গিয়েছিল ফারদিনকে। তারপর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। পরিবার, সংসার নিয়েই ব্যস্ত ছিলেন।

সম্প্রতি ফের বলিউডে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন ফারদিন। রিতেশ দেশমুখের সঙ্গে ‘বিস্ফোট’ নামের একটি ছবিতে দেখা যাবে তাকে। শুধু তাই নয়, ‘নো এন্ট্রি’র সিকুয়েলেও দেখা যেতে পারে তাকে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন