সর্বশেষ খবরঃ

ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর আটক

ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর আটক
ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর আটক

মাহমুদুর রহমান তুরান( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশ।

সোমবার রাতে তাকে কৈজুরি ইউনিয়নের এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) পি. এম. মামুনুর রশিদ।

সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মেয়াদে কৈজুরী ইউনিয়নের সভাপতি এবং বর্তমানে সম্পাদক হিসেবে আছেন। একই সাথে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কৈজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিকে চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের আটকে খবরে ফেসবুকে উল্ল্যাস প্রকাশ করে পোস্ট করতে দেখা যায়। সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময় জেলা আওয়ামী লীগ সভাপতির ঘনিষ্ঠজন হওয়ায় এলাকায় নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও পাওয়া যায়।

কৈজুরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইউনুস খান বলেন, বিগত দিনে এই সিদ্দিক ফকির ( সিদ্দিকুর রহমান ) বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে শুরু করে বহু নেতাকর্মীকে নির্যাতন করেছে। তাম্বুলখানা কবি জসীমউদ্দীন এন্ড হাই স্কুলের জমি জবর দখল করে ঘর উঠিয়ে রেখেছেন। আওয়ামী লীগের নোমিনেশনে নৌকা প্রতীকে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।

তৎকালীন প্রতিপক্ষ বিএনপি’র মনোনীত আনারস প্রতীকের ক্যান্ডিডেট বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ সহ তার অনুসারীদেরকে মেরে রক্তাক্ত করে। তার লাঠিয়াল ও হেলমেট বাহিনী কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হঠাৎ সেলিমকে নিয়ে নানা অপকর্মে করতেন।

বর্তমানে ইউনিয়ন পরিষদের ১% এর কাজের টাকা সহ বিভিন্ন অনিয়ম করে চলেছেন। বহু মানুষের জমি জবরদখল করে এখনো নিজের কবজায় রেখেছেন। কৈজুরী ইউনিয়নে সবচাইতে নির্যাতিত ব্যক্তি আমি।

এছাড়াও সোরহাব হাওলাদার, এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, হান্নান খান সহ অনেকেই সিদ্দিকের দ্বারা নির্যাতনের শিকার এবং বহু মিথ্যা মামলার শিকার হয়েছি।

তিনি বলেন, সিদ্দিকের নিজস্ব গোডাউন থেকে উদ্ধারকৃত রোড ডাকাতীর দুই ট্রাক চাল উদ্ধার মামলা, ২মাসের ভিজিডি চাল চুরির মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি )পি. এম. মামুনুর রশিদ জানান, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে কৈজুরি ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন