সর্বশেষ খবরঃ

প্রতিবন্ধী ধর্ষনের অপরাধে মনিরামপুর হতে ধর্ষক গ্রেফতার

যশোর প্রতিনিধি :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর অভিযানে প্রতিবন্ধী ধর্ষনের অপরাধে মনিরামপুর হতে ধর্ষক গ্রেফতার হয়েছে। শুক্রবার ১০জুন যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শিব দাস (৩২ ) নামের ধর্ষককে গ্রেফতার করে।

সে যশোর জেলার মনিরামপুর থানার হোগলাডাঙ্গা দাসপাড়া গ্রামের দুলাল দাসের ছেলে। র‌্যাবের প্রাথমিক জিঙ্গাসাবাদে ধর্ষনের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানা যায়।

র‌্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ১জুন২০২২ তারিখ সকালে মণিরামপুরের ১৮ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধি তার খালা বাড়ি যাচ্ছিলো।পথিমধ্যে আসামী শিবদাস তাকে প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে মণিরামপুর থানাধীন পাঁচাকড়ি গ্রামে একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে মণিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

বিষয়টি র‌্যাবের দৃষ্টি গোচর হলে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে ও আসামী গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রাখে।এরই ধারাবাহিকতায় ১০ জুন গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল পোর্টথানা এলাকার কাস্টমস এলাকায় অভিযান চালিয়ে এজহারনামীয় আসামী শিব দাসকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন