সর্বশেষ খবরঃ

পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪জন নিহত ও নিঁখোজ অনেকে

পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪জন নিহত ও নিঁখোজ অনেকে
পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪জন নিহত ও নিঁখোজ অনেকে

স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার ( ২৫ সেপ্টেম্বর ) বেলা আড়াইটার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানায়, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া লাশের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন এবং ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাত জনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন