সর্বশেষ খবরঃ

নেলসন ম্যান্ডেলার বিখ্যাত ‘মাদিবা শার্ট’ নিলামে উঠছে

নেলসন ম্যান্ডেলার বিখ্যাত ‘মাদিবা শার্ট’ নিলামে উঠছে
নেলসন ম্যান্ডেলার বিখ্যাত ‘মাদিবা শার্ট’ নিলামে উঠছে

দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ব্যক্তিগত কিছু জিনিসপত্র নিলামে উঠছে। তার পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ নেলসনের সম্মানে নির্মিত একটি স্মারক বাগানে প্রদান করা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নিলামে নেলসন ম্যান্ডেলার ব্যবহৃত প্রায় ১০০ জিনিসপত্র তোলা হবে। যার মধ্যে রয়েছে রঙিন প্যাটার্নযুক্ত বিখ্যাত মাদিবা শার্টটি। তিনি বিশেষ অনুষ্ঠানে পরতেন এটি। ১৯৯৮ এবং ২০০৩ সালে ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে এটি পরেই দেখা করেছিলেন তিনি।

জানা যায়, আগামী ১১ ডিসেম্বর নিউইয়র্কভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান গার্নসি এই নিলাম করবে। অনলাইনে ও সরাসরি এ নিলাম আয়োজিত হবে। এ প্রসঙ্গে ম্যান্ডেলার ছেলে ডঃ মাকাজিওয়ে ম্যান্ডেলা বলেন, তার বাবার জন্মস্থান ইস্টার্ন কেপে তিনি পর্যটনকেন্দ্র করতে চেয়েছিলেন।

বাবার সেই স্বপ্ন পূরণের তাগিদ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকজন যখন এই জায়গাটি দেখতে আসেন তখন তাদের অনেক সমস্যায় পড়তে হয়। সবদিক বিবেচনা করে পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্য রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার যেমন- চশমা, ব্রিফকেস এবং প্যান্টও রয়েছে নিলামের তালিকায়। চার পৃষ্ঠার একটি চিঠিও রয়েছে। এটি রোবেন দ্বীপে বন্দি অবস্থায় ১৯৭৬ সালে কারাগারের কমান্ডিং অফিসারকে লিখেছিলেন ম্যান্ডেলা। এতে রোবেন দ্বীপ কারাগারের ডাকটিকিট যুক্ত আছে।

২০১৩ সালে জোহানেসবার্গে ৯৫ বছর বয়সে নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন। দক্ষিণ আফ্রিকার কুনুতে ফ্রিডম গার্ডেনে তাকে সমাধিস্থ করা হয়েছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন