সর্বশেষ খবরঃ

নির্বাচনের তিন বছর পর বিজয়ী শামসুজ্জামান

নির্বাচনের তিন বছর পর বিজয়ী শামসুজ্জামান
নির্বাচনের তিন বছর পর বিজয়ী শামসুজ্জামান

রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ ) জেলা প্রতিনিধি :: ময়মনসিংহে ইউপি নির্বাচনে প্রতিদন্দীতা করার সাড়ে তিন বছর পর বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ শামসুজ্জামান।

বিগত ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়নে লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ শামসুজ্জামানকে অল্প সংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত করে নৌকার প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হয়। কিন্তু এই নির্বাচনের ফলাফল কে প্রত্যাহার করে পুনরায় ভোট গণনা করতে আদালতের স্মরণাপন্ন হন লাঙ্গল প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুজ্জামান।

দীর্ঘদিন মামলা মোকাদ্দমা চলার পর বিগত ২৮/০১/২০২৫ ইং তারিখ বিচারক, নির্বাচনী ট্রাইবুনাল ও সদর সিনিয়র সহকারী জজ, ময়মনসিংহ পবন চন্দ্র বর্মন এর স্বাক্ষরিত আদেশে দেখা যায় ২৬/১২/২০২১ ইং তারিখে গৌরিপুর উপজেলাধীন অনুষ্ঠিত সহনাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিগত ১৩/০১/২০২২ইং তারিখের চূড়ান্ত ফলাফল এতদ্বারা বাতিল ঘোষণা করা হলো।

পূনঃ গণনায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদের লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান, পিতামৃত- ইন্তাজ আলী (চেয়ারম্যান পদপ্রার্থী ) সাং- গিদাউষা, ইউনিয়ন সহনাটি, উপজেলা -গৌরীপুর, জেলা- ময়মনসিংহ কে বিজয়ী ঘোষণা করা হলো।

আদেশে আরো বলা হয় আগামী ৩০ দিনের মধ্যে গেজেট প্রকাশ সহ শপথ গ্রহণের ব্যবস্থা করতে সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কে নির্দেশ প্রদান করা হয়। প্রাপ্ত মোট ফলাফলে দেখা যায় নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন কাদের রুবেল ভোট পায় ৫৯৫৮ আর ৬২২৪ ভোট পান লাঙ্গল প্রতীকের মোঃ শামসুজ্জামান।

নির্বাচনের ফলাফল সম্পর্কে জানতে চাইলে মোঃ শামসুজ্জামান বলেন আমার আইনের প্রতি বিশ্বাস ছিল তাই দেরিতে হলেও আমি সুবিচার পেয়েছি। আমার এলাকার সকল জনগণকে আমার এই বিজয় উৎসর্গ করছি। অন্যদিকে নৌকার প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল এর সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে পাওয়া যায়নি।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন