সর্বশেষ খবরঃ

নিউ ইয়ারের ঘরোয়া পার্টিতে বানিয়ে ফেলুন চিকেন রোস্ট

নিউ ইয়ারের ঘরোয়া পার্টিতে বানিয়ে ফেলুন চিকেন রোস্ট
নিউ ইয়ারের ঘরোয়া পার্টিতে বানিয়ে ফেলুন চিকেন রোস্ট

ঘরোয়া আড্ডায় চিকেন রোস্ট খাওয়ার মজাই আলাদা। অনেকে অবশ্য ভাবেন এটা বেশ ঝক্কির কাজ।সেই ভয়ে বাড়িতে বানাতে চান না। নিউ ইয়ারের শুরুতে নিজেই বানিয়ে ফেলুন চিকেন রোস্ট ও এই শীতে মেতে ওঠুন গল্প আড্ডায়।

বাজার থেকে সহজেই কিনতে পাওয়া যায় এই রেডিমেড মশলা। আর সেই সব রেডিমেড মশলা দিয়ে খুব সহজেই মুরগির রোস্ট বানিয়ে ফেলতে পারেন।

চিকেন রোস্ট তৈরী করতে আপনার যা যা লাগবে

চিকেন রোস্টের পিস, টক দই, কাজুবাদাম বাটা, টমেটো সস, সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ, মৌরি, পেঁয়াজ বাটা,আদা বাটা।

এ ছাড়াও লাগবে আরও কিছু উপকরণ। লাগছে রসুন বাটা, রোস্টের মশলা, নুন, আস্ত কাঁচা লঙ্কা, দুধ, চিনি, কেওড়াজল, গোলাপজল এবং ঘি।

জেনে নিন কিভাবে তৈরী হবে চিকেন রোস্ট

এবার দেখে নিন বানাবেন কীভাবে? প্রথমে চিকেনের পিসগুলো নুন দিয়ে মেখে রেখে দিন। এর পর একটা বাটিতে টক দই, টমেটো সস ও কাজুবাদাম বাটা ভাল করে মিশিয়ে নিন।

তারপরে কড়াইতে তেল দিয়ে গরম করে নিন। এরপর হালকা বাদামি করে চিকেনের পিসগুলো ভেজে নিতে হবে। এবার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। তাহলেই তৈরি হয়ে যাবে বেরেস্তা।

বেরেস্তা ভেজে তুলে নিন। তারপরে ওই তেলে এলাচ, দারুচিনি, মৌরি ও তেজপাতার ফোড়ন দিন। এবার দিন পেঁয়াজ-আদা-রসুন বাটা। ভাল করে নেড়ে নিয়ে দিন টক দই।

এবার রোস্টের মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে তাতে চিকেনটা দিয়ে দিন। ৫ থেকে ৭ মিনিট আঁচটা কমিয়ে কষতে থাকুন।

তারপর নুন, চিনি, আস্ত কাঁচা লঙ্কা ও দুধ দিয়ে দিন। মাঝে মাঝে কয়েকবার নেড়ে নেবেন। এবার সব শেষে কেওড়াজল গোলাপজল ও ঘি দিলেই তৈরি হয়ে যাবে মুরগির রোস্ট।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি