সর্বশেষ খবরঃ

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-৩

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-৩
নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার :: নড়াইলের কালিয়া উপজেলায় দেশীয় অস্ত্র,গাঁজা এবং ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ( ২৪ মে ) ভোররাতে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের বনগ্রামে দুইটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেন যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতরা-হলেন কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নে বনগ্রামের মোঃ মোশারফ শেখের ছেলে রনি শেখ (৩৭), তার ভাই ইনসান শেখ ( ২১), একই গ্রামের আবু তালেব মোল্ল্যার ছেলে খাইরুল মোল্ল্যা (৪৫)।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের বনগ্রামে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,যৌথ বাহিনী দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন