সর্বশেষ খবরঃ

নড়াইলে বালু বোঝাই লাটা গাড়ি উল্টে চালকের মৃত্যু

নড়াইলে বালু বোঝাই লাটা গাড়ি উল্টে চালকের মৃত্যু
নড়াইলে বালু বোঝাই লাটা গাড়ি উল্টে চালকের মৃত্যু

উজ্জ্বল রায়( নড়াইল ) জেলা প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলায় বালুবোঝাই লাটা গাড়ি (ইঞ্জিনচালিত অবৈধ যান) উল্টে এর নিচে চাপা পড়ে চালক মোঃ হানিফ মোল্যা (২২) নিহত হয়েছেন। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার ( ৮ ডিসেম্বর ) দুপুরে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ ওই গ্রামের জলিল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুর দেড়টার দিকে হানিফ তার লাটা গাড়িতে বালুবোঝাই করে পোড়াডাঙ্গা এলাকা থেকে দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইজপাড়া সুইচগেটের মোড় ঘুরতে গিয়ে বালুবোঝাই লাটা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পরে লাটা গাড়িটি উল্টে এর চালক হানিফ মোল্যা গুরুতর আহত হন।

এরপরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে বেলা ২টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত ) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন